শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি?

ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে সবতে যাচ্ছেন সংসদ সদস্য প্রিয়া সরোজ। প্রিয়ার জন্ম উত্তর প্রদেশের বারাণসীতে।

প্রিয়ার তার বাবা তুফানি সরোজও সমাজবাদী পার্টির ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য। তার মেয়ে প্রিয়া বর্তমানে সাংসদ। কিন্তু প্রিয়ার প্রথম পছন্দ ছিল ওকালতি।

প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর নয়ডার অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান প্রিয়া। এরপরেই তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন।

তবে গত লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টি হয়ে নির্বাচনে লড়েন প্রিয়া। মছলিশহর কেন্দ্র থেকে জেতেন ৩৫ হাজারেরও বেশি ভোটে। ২০২৪ লোকসভা ভোটে জয়ী সাংসদদের তালিকায় ২য় সর্বকনিষ্ঠ সাংসদ ছিলেন প্রিয়া।

চলছে ভারত বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার রিংকু সিং। আইপিএলে তার ক্যারিয়ার উজ্জ্বল। ব্যক্তিগত জীবন মসৃন গতিতেই এগিয়ে চলছেন রিংকু। গত বছরে সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান করেছিলেন। এবার বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেল।

আগামী ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে তাদের বিয়ে। বিয়ের তারিখ নিশ্চিত হওয়ার পর দুই পরিবারেই শুরু হয়েছে প্রস্তুতি। বিয়েতে পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা আছে। রিঙ্কু ভারতীয় দলের পরিচিত ক্রিকেটার ও তার স্ত্রী প্রিয়া উত্তরপ্রদেশের মাছলিশহর লোকসভা কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদ। এর আগে ৮ জুন, লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে বাগদান সেরেছিলেন তারা।

কীভাবে আলাপ রিঙ্কু-প্রিয়ার

২০২৫ সালে বাগদানের সময় একটি সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছিলেন, তাদের সম্পর্কের শুরু হয়েছিল করোনাকালীন সময়ে। একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেই তার প্রতি আগ্রহ জন্মায় রিংকু। তবে তিনি সরাসরি প্রিয়াকে মেসেজ করেননি। কিন্তু প্রিয়া রিংকু কয়েকটি ছবিতে লাইক দেওয়াতে রিংকু তাকে মেসেজ করেন।

এরপর থেকেই তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। পরে ২০২২ সালেই তিনি বুঝতে শুরু করেন যে প্রিয়ার প্রতি তার ভালবাসা তৈরি হয়েছে। ম্যাচের আগেও এমনকি নিয়মিত কথা বলতেন দুজনে।

রিংকু ক্রিকেট ক্যারিয়ার নিয়েও খুব সমর্থন করেন প্রিয়া। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ম্যাচ চলাকালীন বহুবার দর্শকাসনে থেকে সমর্থন করতে দেখা গিয়েছে।

সামনে হয়তো কেকেআরের অধিনায়ক হতে পারেন রিংকু। ইতোমধ্যে ভারতের হয়ে ৪৮টি টি-টোয়েন্টি আর দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। গত এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অনন্য ভূমিকা রাখেন রিংকু সিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই এমপি?

প্রকাশিত সময় : ০৯:৪৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬