রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততা

দক্ষিণী সিনেমা থেকে বলিউড- দুই ইন্ডাস্ট্রিতেই সফল অভিনেত্রী তামান্না ভাটিয়া। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী গল্প, ওয়েবভিত্তিক কাজ এবং আইটেম গানেও নিজের জাত চিনিয়েছেন। চলতি বছরে তার কাজের তালিকা আরও বৈচিত্র্যময়। বর্তমানে তামান্নার ব্যস্ততা ‘দ্য ভ্যান’ সিনেমা নিয়ে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ছবিটি লোককথা, আধ্যাত্মিকতা, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানকে ঘিরে নির্মিত। ছবিতে তামান্নার চরিত্রও গল্পের গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি প্রকাশিত ‘সমঝো না’ গানে সিদ্ধার্থের সঙ্গে তার রসায়ন দর্শকের নজর কেড়েছে। ২৫ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। সাম্প্রতিক বছরগুলোয় বলিউড ও দক্ষিণী সিনেমায় তামান্নাকে অভিনয়ের বদলে নাচের জন্য গুরুত্ব দেওয়া শুরু করেছিলেন নির্মাতারা।

এতে করে তার ক্যারিয়ার খানিকটা ভাটার মুখে পড়েছে। যে কারণে ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তামান্না। নির্বাচন করছেন এমন কিছু সিনেমা, যেখানে তাকে ভিন্নরূপে দেখা যাবে। তাই শুধু ‘দ্য ভ্যান’ নয়, ‘রাগিনী ৩’-এ যুক্ত হয়েছেন তামান্না। ছবিটির শুটিং লন্ডনে শুরু হয়েছে এবং এটি জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় হিসেবে নির্মিত হচ্ছে। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তামান্নার আসন্ন কাজের তালিকায় ‘মারিয়া আইপিএস’, ‘পুরুষান’ এবং আরও কিছু প্রকল্পের কথাও উঠে এসেছে। এসব ছবির গল্প ও ঘরানা একে অন্যের চেয়ে আলাদা। ফলে একই ধরনের চরিত্রে আটকে না থেকে নানা ধরনের গল্পে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি। তার কাজের তালিকায় রয়েছে ‘রেঞ্জার’ ও ‘ভি. শান্তারাম’-এর মতো সিনেমা।

কাজ করতে গিয়ে অভিনেত্রীদের প্রতিদিনের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন তামান্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর দাবি, দক্ষিণী চলচ্চিত্রজগতে কাজ করতে গিয়ে নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রীরা। তার কথায়, ‘ওখানে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে।’ তামান্না বলেন, দক্ষিণী চলচ্চিত্রে কাজ করার সময় তিনি অনুভব করেছেন, অভিনেত্রীদের দিকে অনেকেই এমনভাবে তাকান, যা স্বাভাবিক নয়।

‘মানুষ আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। সেই দৃষ্টি অনেক সময়ই অস্বস্তিকর।’ তবে তামান্না স্পষ্ট করেছেন, দক্ষিণী চলচ্চিত্রজগতে কাজ করার অভিজ্ঞতা তার কাছে কেবলই নেতিবাচক নয়; বরং এই ইন্ডাস্ট্রি তাকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা এবং স্বীকৃতি দিয়েছে। হিন্দি ছবি চাঁদ সা রোশন চেহেরা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মুম্বাইয়ে বেড়ে ওঠা এই অভিনেত্রীকে পরিচিতি দিয়েছে দক্ষিণী ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততা

প্রকাশিত সময় : ০৯:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬