সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি নাগরিক ৩ দিনের রিমান্ডে

কক্সবাজারে সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার ছয় বিদেশি নাগরিকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড মঞ্জুর হওয়াদের মধ্যে পাঁচজন চীনা ও একজন তাইওয়ানের নাগরিক বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এস এম গিয়াস উদ্দিনের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে নেওয়া হয়। সে সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিদর্শক আবুল কালাম তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবি শওকত ওসমান বলেন, ‘তাদের অপরাধের সংশ্লিষ্টতা আরও গভীরভাবে তদন্ত ও ডিভাইসগুলোর আরও পরীক্ষা নিরীক্ষারজন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানী শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আসামীপক্ষের আইনজীবি আব্দুল মান্নান বলেন, ‘সাইবার অপরাধের সত্যতা বের করা যেমন জরুরী, তেমনি যদি তারা পর্যটক বা অন্য কাজে এসে থাকেন তাহলে তাদের আইনি মুক্তি পাবার সুযোগ রয়েছে। অন্যথায় দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হতে পারে।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর কক্সবাজারের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। সাইবার অপরাধে তাদের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়৷ পরবর্তীতে সেই মামলার তদন্তের দায়িত্ব পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জবির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি

কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি নাগরিক ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত সময় : ০৫:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬