শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনকুবেরকে বিয়ে করে কোথায় হারালেন শাহরুখের নায়িকা?

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘স্বদেশ’। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেন গায়ত্রী জোশী। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল। আর অভিষেক চলচ্চিত্র দিয়েই খ্যাতি কুড়ান গায়ত্রী। এরপর রুপালি জগৎ থেকে পুরোপুরি হারিয়ে যান এই অভিনেত্রী। কোথায় আছেন গায়ত্রী—

সাফল্যের পরও কেন রুপালি জগৎ ছাড়েন গায়ত্রী?
বিয়ের পর সিনেমা থেকে সরে দাঁড়ান গায়ত্রী। ২০১৯ সালে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দেন তিনি। এ আলাপচারিতায় সিনেমা ছেড়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করেন। গায়ত্রী জানান, ‘স্বদেশ’ সিনেমা সফল হওয়ার পর পরবর্তী সিনেমা বেছে নেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক হন। ‘স্বদেশ’-এর জন্য বেশ কয়েকটি সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারও লাভ করেন। ঠিক সেই সময়ে তার সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের। আর সেখান থেকে গড়ে উঠে প্রেমের সম্পর্ক।

ঘটনা বর্ণনা করে গায়ত্রী ওবেরয় বলেন, “আমার স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে দেখা করি। আমার ক্যারিয়ার যেদিকে যাচ্ছিল, তাতে খুবই সন্তুষ্ট ছিলাম। যখন বিকাশের সঙ্গে দেখা হয়, তখন বুঝতে পারি—সিনেমা করা বা বলিউডে থাকার চেয়েও আমি এটাকে বেশি চাই। এ কারণেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য বেশ সহজ ছিল।”

‘স্বদেশ’ সিনেমার দৃশ্যে গায়ত্রী

‘স্বদেশ’ সিনেমার দৃশ্যে গায়ত্রী

অভিনয় ছাড়ার মূল কারণ ব্যাখ্যা করে গায়ত্রী ওবেরয় বলেন, “আমি চাইলে, বিয়ের পরও কাজ চালিয়ে যেতে পারতাম। কিন্তু সচেতনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমি যখন কোনো কিছুর সঙ্গে নিজেকে যুক্ত করি, তখন সেখানে শতভাগ দিতে চাই। আমি সবসময় আমার বিয়ে, পরিবার ও সন্তানদের প্রতি শতভাগ মনোযোগ দিতে চেয়েছি।”

নিজেকে ভাগ্যবান মনে করেন গায়ত্রী। অভিনয়ের মাধ্যমে ‘দারুণ একটি সুযোগ’ পেয়েছিলেন। কিন্তু তার জীবনের আরেকটি স্বপ্ন—“সুন্দর একটি পরিবার।” স্বামীকে আত্মার সঙ্গী বলে মন্তব্য করেন গায়ত্রী। তার ভাষায়—“আমি এমন একজন স্বামী পেয়েছি, যে সবদিক থেকেই আমার আত্মার সঙ্গী। আমার মনে হয়, জীবনে কখনো কখনো অন্যরকম পরিকল্পনাও থাকে—আর সেই পরিকল্পনাগুলো আরো ভালোও হতে পারে।”

স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে গায়ত্রী

স্বামী বিকাশ ওবেরয়ের সঙ্গে গায়ত্রী

বিকাশের বিশ্বাস ছিল—গায়ত্রী তার জীবনসঙ্গী
নব্বই দশকের শেষের দিকে চ্যানেল ভি-এর ভিডিও জকি (ভিজে) হিসেবে বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করেন গায়ত্রী। পরের বছর ‘ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নেন। ২০০০ সালে ‘মিস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন। ২০০৪ সালে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পান গায়ত্রী। এটিই ছিল তার বড়পর্দায় বড় সাফল্য। ২০০৫ সালে বিকাশ ওবেরয়কে বিয়ে করে হয়ে যান—গায়ত্রী ওবেরয়।

বিকাশের সঙ্গে গায়ত্রীর প্রেমের গল্প সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তবে ২০১৪ সালে ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ত্রী সম্পর্কে কিছু কথা বলেছিলেন বিকাশ। তিনি বলেছিলেন, “বিয়ের অনেক আগে থেকে গায়ত্রীকে চিনতাম। আমরা বন্ধু ছিলাম। বলা যায়, পরিচিতজনের মতো। সৌভাগ্যবশত, বিভিন্ন জায়গায় আমাদের বারবার দেখা হয়ে যেত। আমার জোরালোভাবে মনে হয়েছিল—“এই মেয়েটির সঙ্গে বাকি জীবন কাটাতে চাই।”

গায়ত্রী ওবেরয়

গায়ত্রী ওবেরয়

শাহরুখের চেয়েও ধনী গায়ত্রীর স্বামী
কয়েক মাস আগে ভারতের অন্যতম ধনী ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করে ‘হুরুন ইন্ডিয়া’। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট-২০২৬’ অনুযায়ী, বলিউড তারকা শাহরুখ খান ১০ হাজার কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার কোটি রুপির বেশি) সম্পদ নিয়ে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা। মজার বিষয় হলো—শাহরুখের সাবেক সহ-অভিনেত্রীর স্বামী বিকাশের সম্পদের পরিমাণ তার চেয়েও অনেক বেশি।

চলতি বছরের হুরুনের তালিকা অনুযায়ী, বিকাশ ওবেরয়ের সম্পদের পরিমাণ ৪৮ হাজার ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬১ হাজার কোটি রুপির বেশি)। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৫৯তম অবস্থানে রয়েছেন তিনি। গত বছরও হুরুনের তালিকায় ছিলেন বিকাশ। তখন তার সম্পদের পরিমাণ ছিল ৪২ হাজার ৯৬০ কোটি রুপি এবং ভারতের ৫৮তম ধনী ব্যক্তি ছিলেন তিনি।

গায়ত্রী ওবেরয়

গায়ত্রী ওবেরয়

৭৫ হাজার বর্গফুটের বাড়িতে গায়ত্রীর বসবাস
মুম্বাইয়ের জুহু এলাকায় ৭৫ হাজার বর্গফুট আয়তনের নয়তলা একটি বাড়িতে স্বামী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন গায়ত্রী। ইতালির স্থপতি ও ডিজাইনার পিয়েরো লিসোনি বাড়িটির নকশা করেন। ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে গায়ত্রী তাদের বাড়ি সম্পর্কে জানান।

বাড়িটির দুটি বেসমেন্টে রয়েছে গাড়ি রাখার ব্যবস্থা ও ফিটনেসের জায়গা। আলাদা একটি তলায় রয়েছে জিম, স্পা এবং ১২ আসনের একটি ব্যক্তিগত সিনেমা হল। গ্রাউন্ড ফ্লোর থেকে তৃতীয় তলা পর্যন্ত চারটি তলা মূলত অতিথি আপ্যায়ন ও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। চতুর্থ তলা থেকে শুরু হয়েছে তাদের ব্যক্তিগত বসবাসের অংশ। আর বাড়ির ছাদে রয়েছে একটি ইনফিনিটি পুল, যেখান থেকে আরব সাগরের দৃশ্য উপভোগ করা যায়।

৭৫ হাজার বর্গফুটের বাড়িতে স্বামীর সঙ্গে গায়ত্রী

বাড়িটি নিয়ে গায়ত্রী ওবেরয় বলেন, “বিকাশ সবসময় বলত—বাড়িটা যেন একটা বুটিক হোটেলের মতো চলে। শুরুতে এই তুলনাটা আমার একেবারেই ভালো লাগেনি। কারণ এটা তো বাড়ি, হোটেল না। তবে এটা সত্যি যে, দক্ষতার সঙ্গে পরিচালিত হয়।” বাড়িটিতে বিখ্যাত শিল্পী রবীন্দ্র রেড্ডি, এম এফ হুসেন ও মনজিৎ বাওয়ার শিল্পকর্মও রয়েছে।

*ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীনা সংস্থাগুলোর গোয়েন্দা তথ্য মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ইরানের সক্ষমতা বাড়িয়েছে

ধনকুবেরকে বিয়ে করে কোথায় হারালেন শাহরুখের নায়িকা?

প্রকাশিত সময় : ০৯:২১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬