মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দর পরকীয়া: রানীর গুরুতর অভিযোগ, বিচ্ছেদ নিয়ে সুনীতার অবস্থান

অনেক দিন ধরে দাম্পত্য জীবনে টালমাটাল সময় পার করছেন গোবিন্দ ও সুনীতা আহুজা। কয়েক দিন আগে নবাগত অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারের সঙ্গে মুম্বাইয়ের লালবাগচা রাজা দর্শনসহ কয়েকটি স্থানে দেখা যায় গোবিন্দকে। এরপর জোর গুঞ্জন উড়ছে, কোমল রানী স্বর্ণকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাষট্টির গোবিন্দ। কোমল রানী স্বর্ণকারের কারণে সুনীতা-গোবিন্দর দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না।

কলকাতার একটি মন্দির দর্শনে এলে বিষয়টি নিয়ে সুনীতার কাছে জানতে চাওয়া হয়, কারো নাম উল্লেখ না করে তিনি বলেন—“আমার জীবনেও কিছু অশুভ শক্তি বা দানব রয়েছে; মাতার আদেশে তাদের বিনাশের পথ খুঁজতে এখানে এসেছি।”

স্বামীর সঙ্গে সুনীতা আহুজা

স্বামীর সঙ্গে সুনীতা আহুজা

সুনীতা আহুজার এসব মন্তব্যের পর কোমল রানী স্বর্ণকার তার ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাতে তিনি বলেন, “যে নারী বছরের পর বছর ধরে নিজের স্বামীকে হত্যার চেষ্টা করে আসছে, এমন নারীর অভিশাপ কারো লাগে না। আগে থেকেই ভেঙে যাওয়া একটি সংসার কেউ কখনো ভাঙতে পারে না। আমাদের দেশের মানুষ এতটা বোকা নয় যে, কেউ বলল কাক তোমার কান নিয়ে গেছে, আর তারা কাকের পেছনে ছুটতে শুরু করবে।”

প্রশ্ন ছুড়ে দিয়ে কোমল রানী স্বর্ণকার বলেন, “দেখে মনে হচ্ছে—প্রকাশ্যে নিজের কষ্ট তুলে ধরতেই আনন্দ পান তিনি। এটা কি সত্যিই কষ্ট, না কি সুচিন্তিত কোনো ষড়যন্ত্র? একজন পুরুষকে নিয়মিত মানসিকভাবে হয়রানি করা, তাকে কাজ করতে বাধা দেওয়া, জোর করে ঘরে বসিয়ে রাখা ও ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে বাধ্য করা, সম্পূর্ণভাবে তাকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এবং এমন অবস্থায় নিয়ে যাওয়া, যেখানে তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যান।”

কোমল রানী স্বর্ণকার

কোমল রানী স্বর্ণকার

ভালো কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে এতটা নিষ্ঠুর আচরণ করতে পারেন না বলে মনে করেন কোমল রানী স্বর্ণকার। তার ভাষায়—“আমি ভাবতেই পারি না, ভালো ও নিবেদিত কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে এতটা নিষ্ঠুর আচরণ করতে পারেন। এ ধরনের নারীরা কি মানসিকভাবে অসুস্থ, না কি নিজের স্বার্থে এতটা চতুর? তারা কী পুরোপুরি সচেতন যে, ঘরের দরজা বন্ধ রেখে যা অর্জন করতে পারেননি, মানুষের সহানুভূতি অর্জন করে প্রকাশ্যে এসে সেটাই অর্জন করতে পারবেন?”

কোমল রানী স্বর্ণকার তার নাম ব্যবহার করে ‘এজেন্ডা’ বাস্তবায়ন করতে নিষেধ করেন। এ অভিনেত্রী বলেন, “ঈশ্বর যেন প্রতিটি ভদ্র ও ভালো মানুষকে এমন ধূর্ত নারীদের হাত থেকে রক্ষা করেন।”

কোমল রানী স্বর্ণকার

কোমল রানী স্বর্ণকার

কোমল রানী স্বর্ণকারের সঙ্গে পরকীয়া সম্পর্কের খবরটিকে পাত্তাই দেননি গোবিন্দ। অন্যদিকে, সুনীতা আরেকটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন। এসময় তার কাছে জানতে চাওয়া হয়, আপনাদের ডিভোর্স সংক্রান্ত বিষয়ে মাঝেমধ্যে নানা খবর সামনে আসে। এ বিষয়ে সুনীতা আহুজা বলেন, “এই সব কথার কথা। কারণ ডিভোর্স আমি দেব না। গোবিন্দ আমার ছোটবেলার ভালোবাসা, চল্লিশ বছর সঙ্গে থেকেছি। ডিভোর্স দেওয়ার কোনো প্রশ্নই আসে না।”

২০১৯ সালে সর্বশেষ বড়পর্দায় দেখা যায় গোবিন্দকে। ‘রঙ্গিলা রাজা’ তার অভিনীত শেষ সিনেমা। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন। মুক্তির পর বক্স অফিসে ব্যর্থ হয় সিনেমাটি। ২০২২ সালে একটি তথ্যচিত্রে দেখা যায় গোবিন্দকে। গত ৭ বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন নব্বই দশকের পর্দা কাঁপানো এই তারকা।

গোবিন্দর ঝড় তোলা নাচ এখনো দর্শক মনে নাড়া দেয়

তবে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন গোবিন্দ। ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ শিরোনামের দুটো সিনেমা নিয়ে খুব চেনা ভুবনে ফিরছেন এই তারকা। দুটো সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নবাগত কোমল রানী স্বর্ণকার।

এর আগে মারাঠি এক অভিনেত্রীর সঙ্গে গোবিন্দ পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেছিলেন সুনীতা। ফলে সংসার ভাঙার উপক্রম হয়েছিল। এ নিয়ে দারুণভাবে সমালোচিত হয়েছেন গোবিন্দ। যদিও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সুনীতা।

স্বামীর সঙ্গে গোবিন্দ

স্বামীর সঙ্গে সুনীতা আহুজা

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। এ দম্পতির দুই সন্তান, তারা হলেন— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

*এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ শেষ করার নতুন প্রচেষ্টায় মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা দুপক্ষের

গোবিন্দর পরকীয়া: রানীর গুরুতর অভিযোগ, বিচ্ছেদ নিয়ে সুনীতার অবস্থান

প্রকাশিত সময় : ০৭:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬