বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া কিংবা সমঝোতায় পৌঁছানোর বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান ইস্যুতে এমন মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে এখন ইরান বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে—হয় সামরিক পদক্ষেপ, নয়তো একটি চুক্তি।

তিনি বলেন, ‘হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। তাদের উড়িয়ে দেব, অথবা একটি চুক্তি করব।’

ইরানকে ঘিরে চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হবে না বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘সময় এসে গেছে। একভাবে হোক বা অন্যভাবে, এটি খুব শিগগিরই শেষ হবে।’

ট্রাম্পের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। তার মন্তব্যে একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা উঠে এসেছে, অন্যদিকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পথও খোলা রাখার ইঙ্গিত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ মন্তব্যের পর ইরান ইস্যুতে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিক সমঝোতার পথে যাবে—তা এখনো স্পষ্ট নয়।

তথ্যসূত্র: ফক্স নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের

প্রকাশিত সময় : ০৯:৪৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬