রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি শেয়ার করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

রবিবার (৪ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করে মার্কিন দূতাবাস। এর আগে শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছিলেন, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতা ও তাদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই সময় জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এদিকে, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেন মেলানিয়া ট্রাম্প। বৈঠকে শিশুদের কল্যাণে তার উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ তুলে ধরা হয়। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ফার্স্ট লেডিদের এ উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে এটিই ছিল তার প্রথম ভাষণ।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক ও পার্শ্ববৈঠক করেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সফর শেষে গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার মার্কিন দূতাবাসের

প্রকাশিত সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬