রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপির ২৮ নাম্বার ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনের বিরুদ্ধে। এলাকায় নিজ দলের প্রভাবশালী এই নেতাকে ছাড় দেয়নি তারেক রহমানের সরকার। সোমবার (৫ অক্টোবর) আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রে/প্তা/র করেছে এসআরবি-২।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এর মধ্যে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মা/দ/ক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে।
তথ্য ও ছবি : যুগান্তর।
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি সভাপতি গ্রেপ্তার
-
ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:৪৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- ২
Tag :
সর্বাধিক পঠিত


























