শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার, দায়িত্ব নিলেন কেরানীগঞ্জের ইউএনও

ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো রক্তমাখা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সদ্য জন্ম নেওয়া শিশুটির চিকিৎসা ও সার্বিক দায়িত্ব নিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নবজাতকটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন ইউএনও। এসময় শিশুটির চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব নেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে পুলিশি সহায়তায় তাকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান তিনি। শিশুটির শরীরে রক্ত লেগেছিল। পরে স্ত্রী হেনা বেগমকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

এরপর পুলিশের সহায়তায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ জয়া খন্দকার বলেন, হাসপাতালে আনার পর নবজাতকটিকে প্রাথমিকভাবে অক্সিজেন দেওয়া হয়। পরীক্ষা করে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। আরও তিন দিন হাসপাতালে রেখে তার চিকিৎসা দেওয়া হবে।

ইউএনও মো. উমর ফারুক বলেন, শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। শিশুটির ভবিষ্যৎ যেন অনিশ্চিত না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

এদিকে নবজাতকটির পরিচয় ও পরিবারের সন্ধান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। শিশুটিকে কে বা কারা পরিত্যক্ত অবস্থায় রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অভিভাবকের সন্ধান পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির দায়িত্ব নেওয়ায় কেরানীগঞ্জের ইউএনও কে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে শিশুটি নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার, দায়িত্ব নিলেন কেরানীগঞ্জের ইউএনও

প্রকাশিত সময় : ০৩:৫৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬