মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় অবস্থিত ‘আমান প্লাস্টিক কারখানায়’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন পুরুষ প্রাণ হারিয়েছেন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে, দুপুর ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে একে একে মোট ৮টি ইউনিট উদ্ধার ও আগুন নেভানোর কাজে যুক্ত হয়। ফায়ার সার্ভিস কর্মীদের টানা পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় দুপুর ২টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এদিক, ওই আগুনে গুরুতর আহত মানিক (৪৫) নামে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দুপুরে মানিক নামে ওই রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের শতভাগই পুড়ে গেছে। সাথে শ্বাসনালীও দগ্ধ হয়েছে। আনার পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

তিনি জানান, মানিকের অবস্থা আশঙ্কাজনক। তারপরও তার চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কারখানা থেকে একজন অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১

প্রকাশিত সময় : ০৪:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬