সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুলশানের চামেলি’ ছাড়ছেন না মধুমিতা, শুটিং শুরু ডিসেম্বরে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করতে যাচ্ছেন মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে। তবে সিনেমাটির শুটিং শুরুর আগেই তার ছবি ছেড়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পরিচালক। তিনি জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে সিনেমাটির কাজ। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং।

পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দুই নম্বর ফ্লোরে মধুমিতাকে নিয়ে শুটিং শুরু হবে।

মধুমিতার ছবি ছেড়ে দেওয়া প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘এসব কথা কে বলেছে, আমি জানি না। আগামী মাস থেকেই আমাদের শুটিং শুরু হবে। পহেলা ডিসেম্বর এফডিসির দুই নম্বর ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।’

তিনি আরও জানান, চলতি মাসেই এফডিসিতে সিনেমাটির সেট নির্মাণের কাজ শুরু হবে। শুটিংয়ে অংশ নিতে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশে আসবেন মধুমিতা সরকার।

এদিকে সিনেমা থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন নিয়ে কথা বলেছেন মধুমিতা নিজেও। গণমাধ্যমকে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই নানা ধরনের গুঞ্জন ছড়ায়। এসব বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। সিনেমাটিতে যুক্ত হওয়ার পরও তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হয়েছিল। এখন আবার ছবি ছেড়ে দেওয়ার গুজব ছড়ানো হচ্ছে।

জানা গেছে, রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে নির্মিত হচ্ছে ‘গুলশানের চামেলি’। সিনেমাটির গল্পের কেন্দ্রে রয়েছে একজন যৌনকর্মীর জীবন। কোনো অপরাধ না করেও যিনি বারবার ক্ষমতাবানদের নির্মম ক্ষমতার খেলায় শিকার হন। গল্পে সমাজের অন্ধকার দিক এবং ক্ষমতার অপব্যবহারের নানা চিত্র তুলে ধরা হবে।

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে নির্মিতব্য সিনেমাটিতে মধুমিতা সরকার ছাড়াও অভিনয় করবেন রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগর। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘গুলশানের চামেলি’ ছাড়ছেন না মধুমিতা, শুটিং শুরু ডিসেম্বরে

প্রকাশিত সময় : ০৬:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬