শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুরের কালশী মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতের দিকে এই বিস্ফোরণ ঘটে।

চলন্ত মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা কালশী মোড়ে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিকট শব্দে বিস্ফোরণের ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে এসে রাজধানীর মিরপুরের কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমকে বলেন, কারা বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরপুর কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত সময় : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬