টালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। কবে ছাদনাতলায় যাবেন অভিনেত্রী, তা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনা তুঙ্গে। সেই জল্পনায় এবার পানি ঢালল একটি বিয়ের কার্ড!
সম্প্রতি সামাজিক মাধ্যমে এবার ভাইরাল হয়েছে মিমি চক্রবর্তীর বিয়ের আমন্ত্রণপত্র, যেখানে বর-কনের কার্টুন চরিত্রের পাশাপাশি দেখা গেছে অভিনেত্রীর আদরের পোষ্য সারমেয়দেরও। কিন্তু সত্যিই কি চুপিসারে বিয়ের প্রস্তুতি সেরে ফেলেছেন মিমি? নাকি এ কার্ডের নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনো চমক?
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই আমন্ত্রণপত্রটি বেশ অভিনব। কার্ডের উপরের অংশে আঁকা হয়েছে বাঙালি সাজে বর ও কনের ছবি। আর মিমির পশুপ্রেমের কথা মাথায় রেখেই কার্ডের নিচের দিকে জায়গা করে নিয়েছে তার প্রিয় পোষ্যরাও। পাত্রের নাম ও বিয়ের তারিখ ঘিরে মুহূর্তেই শোরগোল পড়ে যায় নেটিজেনদের মাঝে। অনেকেই অভিনেত্রীকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 


















