বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে এগিয়ে মাহি

চলছে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসর। এবারের আসর বসেছে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে। ১১ নভেম্বর শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত আয়োজন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি।

প্রতিযোগিতায় অংশ নিতে ৮ নভেম্বর দেশ ছেড়ে পুয়ের্তো রিকোয় গেছেন তিনি। যাওয়ার পরে শুরু হয়েছে ভোট পর্ব। ভোট পেয়ে সামনের সারিতে রয়েছেন বলে জানিয়েছেন মাহি। ভোটিংয়ে অলটাইমে বর্তমানে ৩ নম্বরে রয়েছেন এই অভিনেত্রী। ভোট দ্বারা নির্ধারিত হয় এই স্কোর।

মাহি বলেন, ‘স্বপ্ন, আশা, কঠোর পরিশ্রম আর লাখো মানুষের ভালোবাসা নিয়ে আমার এই যাত্রা। নিজের দেশের গর্ব ও মানুষের আশীর্বাদ সঙ্গে নিয়ে মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমাকে এগিয়ে নিতে আপনাদের ভোট দরকার।’

উল্লেখ্য, প্রতিযোগিতার অংশ হিসেবে দর্শকদের ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভোটের মাধ্যমে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেন। এ জন্য প্রতিযোগীদের পক্ষে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন তাদের সমর্থকরা।

এর আগে ১১ নভেম্বর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি দেশের মানুষের কাছে ভোট চেয়েছিলেন। ভোট দেওয়ার পদ্ধতিও জানিয়েছিলেন তিনি। ‘এমইউ ফ্যান’ (গট ঋধহ) অ্যাপ ডাউনলোড করে ভোটের অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে ভোট দেওয়া যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটে এগিয়ে মাহি

প্রকাশিত সময় : ০২:১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬