শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতে ত্বক ভালো রাখতে

শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে বইতে শুরু করেছে হালকা ঠা-া বাতাস। ভোরের শিশির, মৃদু কুয়াশা আর দিনের নরম রোদে ঋতু বদলের আমেজ। তবে আবহাওয়ার এই দিনে গরম রাতে ঠা-া আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে ত্বকেও দেখা দিতে পারে শুষ্কতা, রুক্ষতা ও টানটান ভাব। তাই শীত পুরোপুরি জেঁকে বসার অপেক্ষা না করে হালকা শীত থেকেই ত্বকের বাড়তি পরিচর্যার অভ্যাস গড়ে তোলা জরুরি।

ত্বকের ধরন বুঝে পরিচর্যা

শীতের শুরুতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় ত্বক পরিষ্কারের জন্য অতিরিক্ত ফেসওয়াশ ব্যবহার না করাই ভালো। ত্বকের ধরন অনুযায়ী মৃদু ক্লিনজার বেছে নিতে হবে। তৈলাক্ত ত্বক হলেও শীতের বাতাসে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই ত্বক পরিষ্কারের পর হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করাই ভালো। শুষ্ক ত্বকের জন্য তুলনামূলক ঘন ময়েশ্চারাইজারই ত্বকের উপযোগী।

ময়েশ্চারাইজার ব্যবহারে নিয়মিত হোন

গোসল বা মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়। শুধু মুখ নয়Ñ হাত, পা, কনুই ও হাঁটুর মতো শুষ্ক হওয়ার প্রবণতা রয়েছে এমন জায়গাতেও ময়েশ্চারাইজার ব্যবহার করা খুবই প্রয়োজন। ঠোঁট ফেটে যাওয়া ঠেকাতে লিপবাম ব্যবহার করতে হবে। সেই সঙ্গে জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস থাকলে আজই বাদ দিন। বাইরে বের হলে সঙ্গে ছোট একটি ময়েশ্চারাইজার ও লিপবাম অবশ্যই সঙ্গে রাখবেন।

সানস্ক্রিন ভুলে গেলে চলবে না

শীতের দিনে রোদের তীব্রতা কম মনে হলেও সূর্যের অতিবেগুনি রশ্মি প্রভাব ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে যাওয়ার আগে ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০/৫০+ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রায় দুই ঘণ্টা পরপর এবং ঘামলে বা মুখ ধুলে পুনরায় লাগাতে হবে। মেঘলা দিনেও সানস্ক্রিনের প্রয়োজন রয়েছে। তাই ব্যাগে রাখুন সানস্ক্রিনও।

পানি ও খাবারেও নজর দিন

শীতের শুরুতে অনেকেই তৃষ্ণা কম অনুভব করেন। তাই বলে শরীরের পানির চাহিদা কিন্তু কমে যায় না। ওজন ও উচ্চতা অনুযায়ী পানি পান করার পাশাপাশি খাদ্যতালিকায় মৌসুমি ফল, শাকসবজি, বাদাম, ডিম ও মাছ রাখা জরুরি। সুষম খাবার ত্বকের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে।

গরম পানিতে গোসল নয়

ঠা-া লাগার ভয়ে অতিরিক্ত গরম পানিতে দীর্ঘ সময় গোসল করলে ত্বকের প্রাকৃতিক তেল কমে গিয়ে শুষ্কতা বাড়তে পারে। তাই কুসুম গরম পানিতে অল্প সময় গোসল করাই ভালো। গোসলের পর শরীর ভালোভাবে মুছে দ্রুত বডি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

প্রকৃতির হালকা শীত উপভোগের পাশাপাশি ত্বকের যতেœও চাই একটু সচেতনতা। জেঁকে বসা শীতের আগেই নিয়মিত পরিচর্যা, পর্যাপ্ত পানি, সুষম খাবার, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার ও লিপবাম ব্যবহারের অভ্যাস শীতজুড়ে ত্বককে রাখবে সুস্থ, কোমল ও প্রাণবন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই’

শীতে ত্বক ভালো রাখতে

প্রকাশিত সময় : ০২:২৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬