শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মী। একই সময়ে এনসিপির একজন সাবেক নেতাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগ করেছেন অন্তত ১২ জন।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, যুবদল নেতা ও সাধারণ সদস্য। তাদের কেউ রাজনৈতিক অস্থিরতা, কেউ ভয়ভীতি ও হয়রানির অভিযোগ, আবার কেউ ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগ করেন মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন। মিরান ফকিরের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে তাদের বিএনপিতে যুক্ত করা হয়েছিল। দলটির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তাদের মতের মিল হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দুই সদস্য আনিস লস্কর ও বাবোর মোল্লা পদত্যাগের ঘোষণা দেন। রামচন্দ্রপুর গ্রামে সংবাদ সম্মেলন করে তারা জানান, রাজনৈতিক পরিস্থিতি ও ভয়ভীতির কারণে বিএনপিতে যোগ দিয়েছিলেন। তবে দলটির কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এ সময় আনিস লস্কর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর বিভিন্ন পরিস্থিতিতে বিএনপিতে সম্পৃক্ত হয়েছিলেন। কিন্তু দলের বর্তমান কার্যক্রম তার পছন্দ হয়নি। ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত না থাকার কথা জানান তিনি।

একই দিন সকালে পাটগাতী এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বিএনপি ও অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতা পদত্যাগের ঘোষণা দেন। তারা হলেন—উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির এবং পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক রুমান ফকির।

আসলাম ফকির জানান, রাজনৈতিক অস্থিরতার মধ্যে সুস্থভাবে রাজনীতি করা সম্ভব হচ্ছে না বলে তিনি পদত্যাগ করেছেন। অন্যদিকে, ফায়েকুজ্জামান ফকির শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ উল্লেখ করে বলেন, তাকে কেউ ভয়ভীতি দেখায়নি।

সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বর্ণী ইউনিয়নের সিঙ্গিপাড়া ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফুরুন মিয়া খাঁ নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করেন। তিনি জানান, তার পরিবার দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মামলা ও হামলার ভয়ে বাধ্য হয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। তবে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আদর্শের প্রতি তার সমর্থন রয়েছে বলে জানান তিনি।

এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাবেক সভাপতি মোস্তাকিম বিল্লাহও দুদিন আগে নিজের ফেসবুক আইডিতে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগকারীদের বক্তব্যে ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, মামলা-হামলার আশঙ্কা, ভয়ভীতি, হয়রানি এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের বিষয়গুলো উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে ১১ জন এবং এনসিপি থেকে একজন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ধারাবাহিক এসব পদত্যাগের ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই’

বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশিত সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬