শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস, খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ও ২৫ ডিসেম্বরকে ঘিরে এসব কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে দলীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

রিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এ ছাড়া ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত প্রয়াত নেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে।

দীর্ঘ সংগ্রাম ও নির্বাসন শেষে দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

প্রকাশিত সময় : ০৩:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬