রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই মা হলেন সামান্থা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর সংসারে নতুন অতিথি। প্রথম সন্তানের মা হয়েছেন সামান্থা। পুত্রসন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে প্রকাশ করেছেন ছেলের নামও। নবজাতকের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায় গত ১৯ নভেম্বর জন্ম হয়েছে সামান্থা ও রাজের প্রথম সন্তানের। ইনস্টাগ্রামে নবজাতকের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান তারা। ছবিতে দেখা যায়, ছোট্ট দেবের হাত ধরে রেখেছে একজন প্রাপ্তবয়স্ক মানুষ। ছবির ক্যাপশনে দম্পতি লিখেছেন, ‘আমাদের সুন্দর ছোট্ট ছেলে, দেব নিদিমোরু। ১৯.১১.২০২৬। আমাদের হৃদয় এর চেয়ে বেশি কখনো আনন্দে ভরেনি।’

চলতি বছরের ১ ডিসেম্বর বিয়ে করেন সামান্থা ও রাজ। অর্থাৎ বিয়ের প্রথম বার্ষিকী পূর্ণ হওয়ার আগেই মা-বাবা হলেন তারা। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা যোগ সেন্টারের লিঙ্গ ভৈরবী মন্দিরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন এই জুটি। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা ছিল বেশ ব্যক্তিগত ও আধ্যাত্মিক।

এর আগে গত ২৪ জুন প্রথম সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন সামান্থা। সেপ্টেম্বর মাসে আয়োজন করা হয় তার সাধের অনুষ্ঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই আয়োজনের ছবিও ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সেটে প্রথম পরিচয় সামান্থা ও রাজের। পরে ‘সিটাডেল: হানি বানি’তেও একসঙ্গে কাজ করেন তাঁরা। দীর্ঘদিন তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন থাকলেও প্রকাশ্যে কিছু বলেননি কেউ। শেষ পর্যন্ত বিয়ের ছবি প্রকাশ করেই সম্পর্কের কথা জানান।

এর আগে ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে বিচ্ছেদ হয় তাদের। অন্যদিকে রাজ নিদিমোরুরও এটি দ্বিতীয় বিয়ে। ২০২২ সালে মায়োসাইটিস নামের বিরল অটোইমিউন রোগে আক্রান্ত হন সামান্থা। অসুস্থতার কারণে অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। নানা চড়াই-উতরাই পেরিয়ে আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী। এবার জীবনের নতুন অধ্যায় শুরু হলো মা হওয়ার মধ্য দিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই মা হলেন সামান্থা

প্রকাশিত সময় : ১১:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬