শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের চরিত্রে শ্রাবন্তী

টালিউডের দুই প্রজন্মের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও দিতিপ্রিয়া রায়কে এবার দেখা যাবে মা-মেয়ের ভূমিকায়। প্রথমবারের মতো পর্দায় এমন সম্পর্ক নিয়ে হাজির হচ্ছেন তারা। দীর্ঘদিন মুক্তির অপেক্ষায় থাকা তাদের অভিনীত সিনেমা ‘ডিয়ার ডি’ অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। আগামী ১১ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।

২০২৪ সালের শেষদিকে সিনেমাটি নির্মাণের ঘোষণা আসে। এরই মধ্যে শুটিং শেষ হলেও নানা জটিলতায় আটকে ছিল মুক্তি। স্ক্রিনিং কমিটির কিছু সমস্যার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের অন্য সিনেমার মুক্তির সময়সূচির কারণেও পিছিয়ে যায় ছবিটি। রবীন্দ্র নাম্বিয়ার পরিচালিত সিনেমাটির প্রযোজনায় রয়েছেন অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা।

বিদেশের প্রেক্ষাপটে নির্মিত ‘ডিয়ার ডি’তে শ্রাবন্তী অভিনয় করেছেন একক মায়ের চরিত্রে। মেয়েকে একাই বড় করেছেন তিনি। কিশোরী মেয়ের সঙ্গে মায়ের সম্পর্ক বেশ ভালো। কিন্তু আকস্মিক একটি ঘটনা তাদের পরিচিত জীবনকে পাল্টে দেয়। এরপর সামনে আসতে থাকে অতীতে চাপা পড়ে থাকা নানা সত্য।

সিনেমাটির প্রকাশিত পোস্টারে দিতিপ্রিয়াকে অন্তঃসত্ত্বা অবস্থায় দেখা গেছে। গল্পে বয়ঃসন্ধিতে থাকা একটি মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং পরবর্তী পরিস্থিতির সঙ্গে তার লড়াই তুলে ধরা হবে। মা-মেয়ের সম্পর্কের পাশাপাশি এই সংকটই ছবির কাহিনিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এদিকে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও ফিরছেন দিতিপ্রিয়া। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে ধারাবাহিকটির প্রথম ঝলক। সেখানে গোলাপি বেনারসি ও খোলা চুলে পদ্ম হাতে মনসার সাজে দেখা গেছে তাকে।

ছোট পর্দার মাধ্যমে পরিচিতি পাওয়া দিতিপ্রিয়া পরে বড় পর্দায়ও অভিনয় করেছেন। তবে কিছুদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। ‘মনসামঙ্গল’-এর শুটিং পূজার পর শুরু হওয়ার কথা রয়েছে। যদিও ধারাবাহিকটির সম্প্রচারের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মায়ের চরিত্রে শ্রাবন্তী

প্রকাশিত সময় : ০২:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬