শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের আহ্বান দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতার

ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানের অর্থায়ন বন্ধে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির দুই প্রতিনিধি ইয়াসামিন আনসারি ও রো খান্না। সরকারি ব্যয় নির্বাহের জন্য বরাদ্দ অনুমোদন এবং সরকারের অচলাবস্থা এড়াতে আইনপ্রণেতাদের সামনে ১১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকায় তারা এ আহ্বান জানিয়েছেন।

যৌথ ভিডিও বিবৃতিতে আনসারি বলেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন নাগরিকেরা তাদের বিরোধিতার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যজুড়ে ২৩ জন মার্কিন সেনাসদস্য এবং হাজার হাজার মানুষের প্রাণহানি, পাশাপাশি জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন।

রো খান্না বলেন, ‘আমাদের এই যুদ্ধ বন্ধ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কংগ্রেস ভিয়েতনামে আক্রমণাত্মক সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করার মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটিয়েছিল। ইরানের ক্ষেত্রেও আমাদের সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করতে হবে।’

১১ ডিসেম্বরের সময়সীমার আগেই কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই দুই আইনপ্রণেতা। তাদের যুক্তি, সামরিক অভিযানে অর্থ ব্যয় না করে সেই অর্থ দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক খাতে ব্যবহার করা উচিত।

তারা বলেন, ‘এই যুদ্ধে আর কোনো মার্কিন করদাতার অর্থ ব্যয় করা উচিত নয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের আহ্বান দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতার

প্রকাশিত সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬