মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিথিলা বাদ, অ্যালেন স্বপনের সঙ্গী এবার প্রভা

দেশের ওটিটি অঙ্গনে জনপ্রিয় চরিত্রগুলোর একটি ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে চরিত্রটির পরিচয় ঘটে। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলায় পরে এই চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয় আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। নির্মাতা শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাসির উদ্দিন খান। গত বছর চরকিতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। এবার আসছে এর তৃতীয় কিস্তি। ইতোমধ্যে শুরু হয়েছে নতুন সিজনের শুটিং। আগের মতো এবারও নাম ভূমিকায় থাকছেন নাসির উদ্দিন খান।

তবে নতুন সিজনে থাকছে একটি পরিবর্তন। আগের দুই সিজনে অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু এবার সেই চরিত্রে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।

বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর নিশ্চিত করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব জনসংযোগ বিভাগ থেকে তথ্য জানানো হবে।

পরে চরকির একটি বিশ্বস্ত সূত্রও গণমাধ্যমকে নিশ্চিত করেছে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে অভিনয় করছেন প্রভা।

মিথিলার পরিবর্তে প্রভাকে নেয়ার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি। ব্যস্ততার কারণে দেশে ফিরে সিরিজটির শুটিংয়ে অংশ নেয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এদিকে চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটির শুটিং শেষ হওয়ার কথা। নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও এতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবিসহ আরও অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিথিলা বাদ, অ্যালেন স্বপনের সঙ্গী এবার প্রভা

প্রকাশিত সময় : ১২:৫০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬