শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনামুক্ত হলেন আফ্রিদি

করোনামুক্ত হলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পিএসএল শুরুর আগের দিন কোভিডে আক্রান্ত হন এই মারকুটে ক্রিকেটার।

করোনা পরীক্ষায় রেজাল্ট নেগেটিভ আসায় এখন আর দলের সাথে যোগ দিতে কোনো বাধা রইলো না আফ্রিদির। অবশ্য তাকে ছাড়াই ৩ ম্যাচ খেলে ফেলেছে কোয়েটা। এর মধ্যে ১ ম্যাচে জয় আর ২ ম্যাচে হারতে হয়েছে তার দলকে।

পিএসএলের পয়েন্ট টেবিলে ২ পয়েন্ট নিয়ে কোয়েটার অবস্থান এখন ৪ নম্বরে। এদিকে, পরের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে শহিদ আফ্রিদির। এই টুর্নামেন্ট খেলেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়ে দেয়ার কথা ঘোষণা করেছিলেন আফ্রিদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

করোনামুক্ত হলেন আফ্রিদি

প্রকাশিত সময় : ০১:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২