বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও থামেনি টুর্নামেন্ট কেন্দ্রিক ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির তদন্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের অভিযোগে বিপিএলের দুটি ফ্রাঞ্চাইজির দুই প্রভাবশালী কর্মকর্তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়া দুই কর্মকর্তা হলেন- চট্টগ্রাম রয়্যালসের স্বত্বাধিকারী মো. আব্দুল কাইয়ুম রাশেদ এবং চট্টগ্রাম রয়্যালস ও দুর্বার রাজশাহীর সাবেক দলীয় কর্মকর্তা (অপারেশনস ম্যানেজার) মো. আমিন খান।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের দীর্ঘ তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপিএলের একাদশ ও দ্বাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, দুর্নীতির প্রস্তাবের তথ্য গোপন করা এবং তদন্তে অসহযোগিতা ও বাধা সৃষ্টির স্পষ্ট অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

অভিযোগের বিস্তারিত ও ধারা:

মো. আব্দুল কাইয়ুম রাশেদ: চট্টগ্রাম রয়্যালসের এই মালিকের বিরুদ্ধে আইসিসির দুর্নীতিবিরোধী বিধির ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ এবং ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এসব ধারা মূলত ম্যাচের ফল অনৈতিকভাবে প্রভাবিত করা, ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন রাখা এবং বিসিবির তদন্ত কার্যক্রমে অসহযোগিতা করার সঙ্গে সম্পর্কিত।

মো. আমিন খান: বিপিএলের একাদশ আসরে দুর্বার রাজশাহী এবং দ্বাদশ আসরে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেট অপারেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা আমিনের বিরুদ্ধে বিধির ২.১.১, ২.১.৪, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভঙ্গের প্রমাণ মিলেছে। তাঁর বিরুদ্ধে ম্যাচ প্রভাবিত করা, অন্যকে দুর্নীতিতে প্ররোচিত করা, তথ্য-প্রমাণ বিনষ্ট করা এবং তদন্তে বাধা দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।

বিসিবি জানিয়েছে, নিয়মানুযায়ী নিজেদের আত্মপক্ষ সমর্থন ও উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত জবাব দেওয়ার জন্য অভিযুক্ত এই দুই কর্মকর্তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্নীতির অভিযোগে বিপিএলের দুই কর্মকর্তা সাময়িক নিষিদ্ধ

প্রকাশিত সময় : ০৫:৪৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬