জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠল উইন্টার অলিম্পিকের। বেইজিং জাতীয় স্টেডিয়ামের মনোমুগ্ধকর আতসবাজি উৎসবের মাঝে আসরের উদ্বোধনের ঘোষণা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এই প্রথম কোনো এক শহরে গ্রীষ্মকালীন ও শীতকালীন দুই অলিম্পিকের আসর বসলো। ২০০৮ সালে বেইজিং অলিম্বিকের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনায় ঝ্যাং ইয়োমু উইন্টার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন।করোনা মাহামারির মাঝে অনুষ্ঠিত এই আসরে অংশ নিচ্ছে তিন হাজার অ্যাথলেট। ৯১ দেশ থেকে আসা ক্রীড়াবিদরা রীতি মেনে প্যারেডেও অংশ নেয়।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 
























