বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মাঠে নামছে পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মাঠে নামছে পিএসজি। প্রতিপক্ষ লিঁলে। ম্যাচ শুরু রাত পৌঁনে দুইটায়। এদিকে, ইতালিয়ান সিরি আ লিগে একই সময় জুভেন্তাসের লড়াই হবে ভিরোনার বিপক্ষে। অন্যদিকে, স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ গ্রানাডা। রিয়ালের ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে রাত দুইটায়। লা লিগার ২৩তম রাউন্ডে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ গ্রানাডা। এই ম্যাচে মাঠে নামার আগে টেবিল টপারদের ডেরায় আছে ইনজুরির দুঃশ্চিন্তা। থাই ইনজুরিতে মাঠের বাইরে কাটাবেন বেনজেমা। মাসল ইনজুরিতে এই ম্যাচ ডাগ আউটে থাকবেন ডিয়াজ ও মেন্দি। এছাড়া কার্ড জটিলতায় ভিনিসিয়াস জুনিয়রও থাকবেন মাঠের বাইরে।

নিজেদের সবশেষ ম্যাচে কোপা দেল রে-তে বিলবাওয়ের বিপক্ষে হারের ক্ষত ভুলে লিগে নতুন শুরুর ভাবনায় কোচ আনচেলোত্তি। রিয়াল বসের ফরমেশন হতে পারে ৪-৩-৩। সেন্ট্রাল মিডে কাসিমিরো, আর দুপাশে লুকা মাদ্রিচ ও টনি ক্রসে ভরসা রাখতে পারেন কোচ। আর আক্রমণভাগের নেতৃত্বে থাকতে পারেন লুকা জভিচ। তার দুপাশে খেলবেন রদ্রিগো ও আসেনসিও।

ইতালিয়ান সিরি আ লিগে জুভেন্তাসের লড়াই হবে ভিরোনার বিপক্ষে। টেবিলের নিজেদের অবস্থান আরো ভালো করতে ঘরের মাঠে জয়ের বিকল্প নেই ইতালিয়ান জায়ান্টদের সামনে। এই ম্যাচের আগে ভিরোনার বিপক্ষে মুখোমুখি শেষ ৫ দেখায় দুই জয় জুভেন্তাসের, একটি ম্যাচ জিতেছে ভিরোনা। দুটি ম্যাচ হয়েছে ড্র।

অন্যদিকে, ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিঁলের ঘরের মাঠে আতিথ্য নেবে পিএসজি। লিগে অপ্রতিরোধ্য মেসিরা নিজেদের শেষ ৫ ম্যাচে পায়নি হারের দেখা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মাঠে নামছে পিএসজি

প্রকাশিত সময় : ১২:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২