রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।

শনিবার ওবায়দুল কাদের ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে ঢাকায় পৌঁছান।  সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে দিল্লি যান।ওবায়দুল কাদেরের সঙ্গে দিল্লি থেকে ফিরেছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নছর রিজভী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবুল তাহের মো. মহিদুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন সেতুমন্ত্রী

প্রকাশিত সময় : ০৩:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২