সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার মুখে এ সংঘর্ষ বাধে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাভারে আজ বুধবার সকালে এক সমাবেশ শেষে এই বিক্ষোভ মিছিল বের হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কর্মসূচিতে যোগ দিতে সকালে দলটির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ জেষ্ঠ্য নেতাকর্মীরা সকল থেকেই জড়ো হন সাভারের ব্যাংক কলোনি এলাকায়। সেখানে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসভবনে অনুষ্ঠিত সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে উঠামাত্রই পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাদানুবাদের একপর্যায়ে নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট- পাটকেল ছোঁড়া হলে পুলিশও দফায় দফায় লাঠিচার্জ করে নেতাকর্মীদের ধাওয়া করে মডেল মসজিদ পর্যন্ত নিয়ে যায়।

পরিস্থিতিতে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। সংঘর্ষের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তৈরি হয় তীব্র যানজটের। প্রায় ঘণ্টাখানেক পর এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাভারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত সময় : ০৬:০১:০১ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২