শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে : মাশরাফি

বর্তমান সময়ের প্রায় সব ক্রিকেটারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন অনেকের পূরণ হয়, অনেকের হয় না। তবে সুযোগ পেয়েও আইপিএলে খেলা হচ্ছে না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। নবাগত লখনউ সুপার জায়ান্টস ‘সাইন’ করাতে চেয়েছি তাসকিনকে।

কিন্তু বিসিবি ও তাসকিন দেশের খেলার চেয়ে আইপিএলকে বড় করে দেখছে না।

সোমবার বিসিবি জানিয়ে দিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে তাসকিনকে ছুটি দেওয়া হচ্ছে না। তাসকিনও বললেন, ‘ইনশাআল্লাহ, পরেরবার নিলামেই দল পাব। ’ তাসকিনের আইপিএলে না যাওয়ার সিদ্ধান্তকে পজিটিভ হিসেবে দেখছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারন, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরী। ’

তাসকিনকে উৎসাহ দিয়ে মাশরাফি আরো লেখেন, ‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারন, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবেনা তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন, আমিন। ’

সূত্রঃ কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে : মাশরাফি

প্রকাশিত সময় : ০৮:১৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২