নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী বাম জোটের ডাকা আধাবেলা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।
রোববার (২৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহুত হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
বিএনপি সবসময়ই জনগণের রাজনীতি করে, তাই জনকল্যাণে যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই এই নৈতিক সমর্থন দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























