রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারী আইপিএলে ডাক পেয়েছেন সালমা

নারী আইপিএলের এবারের আসরে ডাক পেয়েছেন সালমা খাতুন। টুর্নামেন্টে খেলার জন্য এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রও পেয়েছেন তিনি। তবে সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। তবে আগের বারের মতো এবারও ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে পারেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।

আইপিএলে নিজের খেলা নিয়ে সালমা বলেন, ‘আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। তবে আমি এখনো ঢাকায় না ফেরায় নিশ্চিত না। শুনেছি, এবার বাংলাদেশ থেকে আমি একাই ডাক পেয়েছি। সব ঠিক থাকলে ১৫ বা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।’

এর আগে সালমার সঙ্গে নারী আইপিএলে খেলেছেন দেশের তারকা অলরাউন্ডার জাহানারা আলমও। তবে এবার একাই এই সুযোগ পেয়েছেন সালমা।

আগামী ২৩ মে নারী আইপিএলের এবারের আসরের পর্দা উঠার কথা রয়েছে। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৮ মে। এবার এ আসর বসবে ভারতের পুনে এমসিএ স্টেডিয়ামে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারী আইপিএলে ডাক পেয়েছেন সালমা

প্রকাশিত সময় : ০৮:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২