মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে চতুর্থ দিনে টোল আদায় ১ কোটি ৯২ লাখ টাকা

দক্ষিণাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতু থেকে  আজ  চতুর্থ দিনে ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় করা হয়েছে। এ সময় পদ্মা সেতু দিয়ে ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন এ তথ্য জানান।

তিনি জানান , নিরবচ্ছিন্নভাবে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। আমরা এখন তারিখের হিসাব তারিখেই শেষ করছি। আগে সকাল ৬টা থেকে পর দিন ৬টা পর্যন্ত হিসাব করা হতো। এখন থেকে রাত ১২টা থেকে পরের রাত ১২টা পর্যন্ত হিসাব করা হবে। সেই হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে।এর আগে, গত তিন দিনে পদ্মাসেতু থেকে টোল আদায় হয়েছে ৬ কোটি ১ লাখ ৪৪ হাজার ২২০ টাকা। গত রোববার (২৬ জুন) পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। দ্বিতীয় দিন ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছিল। তৃতীয় দিন ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা টোল আদায় করা হয়। ওইদিন ১৪ হাজার ৪৯৩টি গাড়ি পদ্মা সেতু পাড়ি দিয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পদ্মা সেতুতে চতুর্থ দিনে টোল আদায় ১ কোটি ৯২ লাখ টাকা

প্রকাশিত সময় : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২