কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার ০৪নং জয়চন্ডি ইউনিয়নের গাজীপুর চৌমুহনা এলাকা থেকে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুল বাছিত(৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত মাদক কারবারি আব্দুল বাছিত কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের গাজীপুর চৌমুহনা এলাকার মৃত কনা মিয়ার ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃত বাছিতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: 

























