বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শা সীমান্তে ১৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে ১ কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ জনি (৪০) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৭ আগষ্ট) সকাল ৯ দিকে গোগা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবার সময় পাচারকারীকে আটক করে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটক জনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। এ প্রসঙ্গে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, “শার্শার গোগা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন খবর পেয়ে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা এক কেজি ৮৪৬ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।”

যার বাজার মূল্য প্রায় এক কোটি ৫৩ লাখ টাকা। স্বর্ণসহ আটক আসামি জনিকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।  এ নিয়ে খুলনা ২১ বর্ডার গার্ড গত ছয় মাসে ভারতে পাচারের সময় সাড়ে ৮ কেজি স্বর্ণ আটক করেছে। এ সময় ৫ জন আসামিকে আটক করে তারা। আটককৃত সোনার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

শার্শা সীমান্তে ১৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রকাশিত সময় : ০৩:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২