রাজশাহী বাগমারার তাহেরপুর ব্রিজ সংলগ্ন এক বাড়ি থেকে ৫১৫ পিস ইয়াবা এবং ১৫,০০০ টাকা সহকারে এক জনকে গ্রেপ্তার করে বাগমারা থানার আওতাধীন তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
ঘটনারসূত্রে জানা যায়, তাহেরপুর হরিতলা ব্রিজ সংলগ্ন এক বাড়িতে শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে অভিযান চালায়। এই অভিযানে ৫১৫ পিস ইয়াবা এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ, এস আই জিলালুর রহমান তার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর ব্রিজ সংলগ্ন এক বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন রকম পত্র তল্লাশি করে এক পর্যায়ে ৫১৫ পিস ইয়াবা এবং নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করে এবং একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম আনোয়ার হোসেন, বয়স আনুমানিক (৩২)। এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ, এস আই জিলালুর রহমান মুঠোফোনে জানান অনেক দিন থেকেই আমরা এ সংবাদটা পাচ্ছিলাম। আজকে নির্ভর যোগ্য সংবাদ পেয়ে আমরা এ অভিযান চালাই এবং এই অভিযানে আমরা ৫১৫ পিস ইয়াবা এবং ১৫ হাজার টাকা সহকারে একজনকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার কৃত ব্যাক্তিকে আইনের কাজ সম্পন্ন করে থানায় সোপর্দ করে জেল হাজতে পাঠানো হবে।

আশরাফুল ইসলাম ফরাশী বাগমারা প্রতিনিধি ঃ 

























