মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমকামিতাকে সমর্থন করায় ছেলেকে নিয়ে গর্বিত শ্রাবন্তী

অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু—এমন অভিযোগ করেছেন টলিউড অভিনেতা স্যান্ডি সাহা। এদিকে স্যান্ডিকে ‘কুরুচিকর গুন্ডা’ বলে পাল্টা তোপ দাগলেন অভিমন্যু। তবে এই ইস্যুতে ছেলের পক্ষই নিলেন কলকাতার এই অভিনেত্রী।

স্যান্ডি সাহার পুরো অভিযোগই অস্বীকার করেন অভিমন্যু চট্টোাপাধ্যায়। ইউটিউবারের দাবি, অভিমন্যু চট্টোপাধ্যায় তার যৌন পরিচয় নিয়ে অকথ্যভাবে বলেছেন। স্যান্ডি বলেন, বৃহস্পতিবার রাতে স্যান্ডি তার এক বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন, সেই সময় ওই বন্ধুর বাড়িতে হাজির ছিলেন অভিমন্যু। স্যান্ডি পরিচিত ভঙ্গিতে অভিমন্যুর সঙ্গেও কথা বলবার আবদার জানান। অভিমন্যুর দিকে ক্যামেরা তাক করতেই নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করেন শ্রাবন্তী পুত্র।

এরই প্রত্যুত্তরে অভিমন্যু লেখেন, সম্প্রতি কিছু অসভ্য গুন্ডা গুজব ছড়ায় যে আমি সমকামিদের ভয় পাই। আমি তাদের আবার জানিয়ে দিতে চাই, আমি সমকামিতাকে ভয় পাই না। আমি এলজিবিটিকিউ কমিউনিটিকে সমর্থন করি। এদের কথা গুরুত্ব দিয়ে শোনার কোনো দরকার নেই।

ছেলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রাবন্তী। ছবি: সংগৃহীত

ছেলের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রাবন্তী লেখেন তিনি তার ছেলেকে নিয়ে গর্বিত।

এদিকে শ্রাবন্তীকে মেসেজ করে পুরো ঘটনা জানিয়েছেন তিনি। যদিও এখনও জবাব মেলেনি। স্যান্ডির কথায়, ‘শ্রাবন্তীদি সমকামিতাকে সবসময় সম্মান দিয়েছেন, সমর্থন করেছেন। তার ছেলের মুখে এমন শব্দ শুনব ভাবতেও পারিনি’।

খুব অল্প বয়সে বিয়ে করেছেন শ্রাবন্তী। মা-ও হয়েছেন অনেক অল্প বয়সে। শ্রাবন্তী ও তার প্রথম স্বামী পরিচালক রাজীব বিশ্বাসের একমাত্র সন্তান অভিমন্যু। ছেলের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নায়িকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সমকামিতাকে সমর্থন করায় ছেলেকে নিয়ে গর্বিত শ্রাবন্তী

প্রকাশিত সময় : ০৯:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১