শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিডের ট্রাকে মিললো ৫৬ কেজি গাঁজা!

ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজশাহীতে আসা একটি ট্রাকে ফিডের বস্তার আড়ালে মিলেছে ৫৬ কেজি গাঁজা। এসময় র‌্যাবের হাতে চার মাদক ব্যবসায়ী ধরাও পড়েছেন। গত শুক্রবার (২১ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে রাজশাহীর মহানগরীর মতিহার থানার খড়খড়িয়া মোড়-ভালুকপুকুরগামী পাকা রাস্তা থেকে তাদের এই গাজাসহ র‌্যাব-৫ এর সদস্যরা তাদেরকে আটক করে। শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান সুমন (৪০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার নোয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রবিউল্লাহ (৩৪), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার কয়লাবাজার এলাকার আবুল হাশেমের ছেলে বেলাল হোসেন (২৬) ও নওগাঁর পত্নীতলা থানার পশ্চিম যদুবাটি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে জাকির হোসেন (৩২)।

র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার ফয়সালের স’মিলের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় একটি হলুদ ও নীল রঙের ট্রাক এলে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাক থামিয়ে ট্রাকের পেছন থেকে তিনজন ব্যক্তি ও কেবিন থেকে দুজন দরজা খুলে কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলেই ট্রাকসহ চারজনকে আটক করা হয়। আরেকজন পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনের বডিতে পোলট্রি ফিডের বস্তায় বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফিডের ট্রাকে মিললো ৫৬ কেজি গাঁজা!

প্রকাশিত সময় : ১১:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২