সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দেখা যাবে না ‘সিআর ৭’ জার্সি!

১২ বছর পর ফের লাল জার্সিটা পরবেন তিনি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সিতে সাত নম্বর থাকবে কী? প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী তা সম্ভব নয়। মৌসুম শুরু হয়ে গেছে এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাত নম্বর জার্সিটি এডিসন কাভানির দখলে। অর্থাৎ সিআর ৭-কে এই মৌসুমে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম।

প্রিমিয়ার লিগের নিয়ম বলছে, মৌসুম শুরুর আগে দলের প্রতিটা খেলোয়াড়কে জার্সি নম্বর-সহ নথিভুক্ত করতে হবে। সেই মৌসুমে যদি কেউ ক্লাব ছাড়েন তবেই সেই ফুটবলারের জার্সি অন্য কেউ পরতে পারবেন। সেই নিয়ম অনুযায়ী যেহেতু ম্যাঞ্চেস্টারের সাত নম্বর জার্সি পরছেন কাভানি, রোনালদোকে অন্য কোনও নম্বরের জার্সি পরতে হবে।

এখনও অবধি এই নিয়মে কোনও বদল আনেননি ইপিএল কর্তৃপক্ষ। রোনালদোর জন্য নিয়মে বদল করা হবে কি না তা সময় বলবে। কাভানিকে ছেড়ে দেওয়ারও কোনও পরিকল্পনা নেই ম্যাঞ্চেস্টারের। তাই রোনালদোর সাত নম্বর জার্সি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ২৮ নম্বর জার্সি পরতেন রোনালদো। ১২ বছর পর পুরনো ক্লাবে ফিরে কি সেই নম্বরের জার্সিই পরতে দেখা যাবে তাকে?

জুভেন্টাসের পাঠ চুকিয়ে ম্যাঞ্চেস্টারে রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার সিটিতে আসতে পারেন বলে প্রথমে জানা গেলেও শুক্রবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জানিয়ে দেয় তাদের দলেই আসছেন পর্তুগিজ তারকা। সঙ্গে সঙ্গে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে রোনালদোর পুরনো ছবি, ভিডিও। যেখানে দেখা যাচ্ছে সাত নম্বর জার্সি পরে একের পর দর্শনীয় গোল করছেন তিনি। বিপক্ষের রক্ষণে ঝড় তুলছেন সিআর ৭। এই মৌসুমে সেই ছবি দেখতে নাও পাওয়া যেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে দেখা যাবে না ‘সিআর ৭’ জার্সি!

প্রকাশিত সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১