বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে আর্জেন্টিনার দাপুটে জয়

বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল ৭–০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে কোস্টারিকাকে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার জার্সিতে একবার লক্ষ্যভেদ করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বাংলাদেশ সময় আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে আর্জেন্টিনার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটে নিকো পাজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। মাত্র তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে ৩–০ ব্যবধানে এগিয়ে নেন পাজ। বিরতির ঠিক দুই মিনিট আগে, ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। ফলে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগেই ৪–০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় স্কালোনির দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে গোলের ব্যবধান বাড়াতে থাকে আর্জেন্টিনা। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫–০। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জালে বল পাঠিয়ে ব্যবধান ৬–০ করেন। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৭–০ গোলের বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

ম্যাচে নিকো পাজ ও হুলিয়ান আলভারেজের জোড়া গোলের পাশাপাশি মাস্তানতুয়োনোর জোড়া গোলও আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে আর্জেন্টিনার দাপুটে জয়

প্রকাশিত সময় : ১১:২৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬