দিবাগত রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ১কেজি ২শ গ্রাম গাঁজাসহ ৮ মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই আনোয়ারুল ইসলাম পাঠান সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানে অভিযান চালিয়ে চা বাগানের জনৈক বাদল রিকিয়াসনের বসত বাড়ি থেকে বাবুল মিয়া (৩১), মানিক রিকিয়াসন,সাজু মিয়া (৫৫), মহসিন মিয়া (৩৫) এবং খোকন মিয়া(২০) নামের পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার সুইনগর ইসলামবাগ রেল লাইনের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে সনু মিয়া(৩৮),আক্তার হোসেন দোলন(৩০) এবং মোঃ শামীম(৩২) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জানান, “মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এই দুটি অভিযানে ১কেজি ২শ গ্রাম গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।”

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























