বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বিয়ে করছেন অপূর্ব

হলফ করেই গুঞ্জন! বক্তব্যে রহস্য থাকলেও এটাই সত্য। তবে আংশিক সত্য আর মিথ্যার মাঝে যে কথা তা হল আগামীকাল বিয়ে করতে যাচ্ছেন টিভি নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

গুঞ্জন শোনা যাচ্ছিল, আজই বিয়ে করেছেন এ অভিনেতা। তবে তা মিথ্যা দাবি করে অপূর্ব বললেন, ‘বিয়ে করছি চুরি বা ক্রাইম তো না। ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। বিয়ে আমি করছি, এটা সত্যি। তবে সেটা আজ নয়, আগামীকাল।

তবে গতকাল আমরা আংটি পরিয়েছি। সেটা দুই পরিবারের উপস্থিতিতেই। পাশাপাশি কাছের কিছু লোকজনও ছিলো।’ অপূর্ব জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। মেয়ের জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তবে তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া।

অপূর্ব বলেন, ‘আমার প্ল্যান ছিলো বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু করোনার কারণে সেটা আর সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন মিডিয়ার বন্ধুদের খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না।

কারণ, এরমধ্যে অনেকেই বিয়ের বিষয়টি নিয়ে কানাঘুষা করছিলো। তাই আর বিষয়টি চাপিয়ে রাখার আগ্রহ পাইনি। আমি পবিত্র একটি সম্পর্কে জড়াচ্ছি। এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

অপূর্ব জানান, ২ সেপ্টেম্বর রাতে বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে রাজধানীর একটি রেস্তোরাঁয়। যেখানে পরিবারের সদস্যরাসহ পাত্র-পাত্রীর নিকটজনরা থাকছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে পুলিশে দুদকের আবেদন

তৃতীয় বিয়ে করছেন অপূর্ব

প্রকাশিত সময় : ০৭:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১