রাজশাহী মহানগরীতে ৮৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২জন মাদক কারবাররি গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধানিয়ালগাছি গ্রামের নুর ইসলামের ছেলে কলম (২৮) ও রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম বাড়ালিপাড়া এলাকার মোঃ জিল্লুর রহমানের ছেলে শাহেনশাহ সম্রাট(২৬)। মঙ্গলবার সকালে র্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, সোমবার (৬ মার্চ) দুপুর দেড়টায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বিকার করে। এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে চালান করা হয়।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
রাজশাহী মহানগরীতে র্যাবের অভিনব কাইদায় মাদক কারবারি আটক
-
নিজস্ব প্রতিবেদক: - প্রকাশিত সময় : ০৯:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- ৯৯
Tag :
সর্বাধিক পঠিত



























