শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ দুইজন আটক

রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়ার ক্যাম্পের সদস্যরা গোদাগাড়ীর পিরিজপুর এলাকায় এ অভিযান চালায়। আটককৃতরা হলো গোদাগাড়ীর পিরিজপুর এলাকার মোজাম্মেলের ছেলে জামিলুর রহমান (২৯) ও একই এলাকার নাশের আলীর ছেলে আলমগীর হোসের (৪৩)। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, গোদাগাড়ী থানার পিরিজপুর বাগানপাড়া (মাঝঘাট) গ্রামস্থ মাদক ব্যবসায়ী জামিলুর রহমান ছমির বসতবাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল মজুদ রেখে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব তার বাড়িতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দরজা খুলে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে জামিলুরের বাড়িতে তল্লাশী চালিয়ে ১২০ বোতল উদ্ধার হয়। পরে তাদের গোদাগাড়ী থানার সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোদাগাড়ীতে ফেন্সিডিলসহ দুইজন আটক

প্রকাশিত সময় : ০৯:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩