শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে  ৬ জুয়ারি আটক 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার তাস, নগদ টাকাসহ ৬ জুয়ারিকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটের  সময় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের  বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর উপজেলার  ৪ নং আপার কাগাবালা ইউনিয়নের বীরগাঁও গ্রামের জনৈকা খুরশেদা বেগমের পরিত্যক্ত টিনের ঘরে অভিযান চালিয়  আব্দুল শহীদ(৫০), মতান মিয়া(৫৮), মিজান মিয়া(২৫) এবং সমীরণ নমসুত্র(৩৫) নামে ৪ জনকে আটক করা হয়। 

এসময় জুয়ার আসর থেকে ১শ ৪টি তাস এবং নগদ ২হাজার ৬শ ২০ টাকা জব্দ করা হয়। 

আটককৃত আব্দুল শহীদ পুলিশের  জিজ্ঞাসাবাদে জানায়, খুরশেদা বেগমের প্রহরায় তার মালিকানাধীন 

পরিত্যক্ত টিনের ঘরে দীর্ঘদিন যাবত টাকার বিনিময়ে তাস খেলা চলছে। এঘটনায় আটককৃত ৪ জন এবং পলাতক খুরশেদা বেগমের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এদিকে  কমলগঞ্জ থানা পুলিশের অপর এক অভিযানে কমলগঞ্জ উপজেলার  ০৭ নং আদমপুর ইউনিয়নের মধ্যভাগ এলাকায় জুয়ার আসর থেকে আব্দুর রহমান (৫৭) এবং খলকু মিয়া(৪৭) নামে দুজনকে আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে মধ্যভাগ এলাকার জনৈক আব্দুল হাই ওরফে কালাবনের টিনশেড ঘরে অভিযান চালিয়ে  দুইজনকে আটক করা হয়।  এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  আব্দুল হাই কালাবন(৩৬) ও আমান উল্লাহ(৪৫)সহ অজ্ঞাত ৩/৪ জন পালিয়ে যায়। 

পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন রংয়ের ৫২ টি তাস এবং নগদ ১হাজার ২শ ৬০ টাকা জব্দ করে। 

এব্যাপারে আটককৃত দুইজন, পলাতক দুইজন এবং অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে জুয়া আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের  করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে  ৬ জুয়ারি আটক 

প্রকাশিত সময় : ০৭:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩