মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক করোনা ইউনিটে আরো ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ১০ জনই করোনা উপসর্গে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১০ জনের মধ্যে রাজশাহীর ৬, নাটোরের ১ ও নওগাঁর ৩ জন আছেন।

রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ২৮৬টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৩৩ জন।

আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩০১টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রামেক করোনা ইউনিটে আরো ১০ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০২:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১