শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে আজ। গত মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৪ হাজার ৮০০ মেগাওয়াট। আর গতকাল বুধবার রাত ৯টায় সেটাকে ছাড়িয়ে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বুধবার (১২ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, গতকালের রেকর্ড ছাপিয়ে গেল আজকের উৎপাদন। রাত ৯টার রিপোর্ট অনুযায়ী আজ দেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। যা বাংলাদেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড। এদিকে এক ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল- যেকোনো মূল্যে সাধারণ মানুষের জীবনে স্বস্তি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্য পূরণে আমাদের বিদ্যুৎ বিভাগের কর্মীরা অক্লান্ত কাজ করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। এর আগে গত বছরের ১৬ এপ্রিল সর্বোচ্চ রেকর্ড ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট। সেটাকে ছাড়িয়ে গেছে আজকের এ রেকর্ড। উল্লেখ্য, ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল মাত্র ৩ হাজার ২৬৮। বিদ্যুৎ বিভাগ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

প্রকাশিত সময় : ১০:৪৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩