শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার

স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার আর দারিদ্রসীমার নিচে থাকবে ৩ শতাংশেরও কম মানুষ বলে বাজেট প্রস্তাবনায় জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে এ তথ্য জানান তিনি। বাজেট অধিবেশন পরিচালনা করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, ৩ শতাংশের কম মানুষ দারিদ্রসীমার নিচে থাকলে চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোটায়। মূল্যস্ফীতি সীমিত থাকবে ৪ থেকে ৫ শতাংশের মধ্যে। বাজেটের ঘাটতি থাকবে জিডিপির ৫ শতাংশের নিচে। তিনি জানান, এবারের বাজেটে রাজস্ব জিডিপি অনুপাত হবে ২০ শতাংশের ওপর। বিনিয়োগ হবে জিডিপির ৪০ শতাংশ। শতভাগ ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক স্বাক্ষরতা অর্জিত হবে। স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়। অর্থমন্ত্রী আরও বলেন, স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়নসহ নাগরিকদের প্রয়োজনীয় সব সেবা থাকবে হাতের নাগালে। পেপার ও ক্যাশলেস সমাজ তৈরি হবে। সবচেয়ে বড় কথা, স্মার্ট বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা। এবারের বাজেটের মূল দর্শন হলো- ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। স্মার্ট বাংলাদেশ চারটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট। এবারের বাজেটে সঙ্গত কারণেই স্বাস্থ্য, কৃষি, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থবছরের পুরো সময়জুড়েই থাকবে সরকারের নানা ধরনের খাদ্যবান্ধব কর্মসূচি এবং বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা। ২০২৩-২৪ অর্থবছরের জন্য বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার মার্কিন ডলার

প্রকাশিত সময় : ০৪:৪৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩