টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ক্রিকেটারদের অবস্থানে রদবদল হয়েছে। বোলারদের র্যাংকিংয়ে দুই বছর পর সেরা দশে জায়গা করে নিলেন সাকিব আল হাসান। তিন ধাপ এগিয়েছেন সাকিব। এর আগের আপডেটে ১২ নম্বরে ছিলেন সাকিব। এবার তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন নয় নম্বরে, তার রেটিং ৬২৮ পয়েন্ট।
আইসিসি আজ বুধবার (৮ সেপ্টেম্বর) র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে।
র্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন মেহেদী হাসান। ৯১ নম্বর থেকে ২৪ নম্বরে উঠে এসেছেন এই তরুণ টাইগার ক্রিকেটার। ৬১৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। অপরিবর্তিতই রয়েছে তার অবস্থান।
টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে ৬১৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। অপরিবর্তিতই রয়েছে তার অবস্থান।
বাংলাদেশ থেকে ভালো করে যাওয়া দুই অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগার এগিয়েছেন এক ধাপ করে। বর্তমানে ছয় নম্বরে রয়েছেন অ্যাগার, সাতে জাম্পা। এছাড়া শীর্ষ পাঁচজন রয়েছেন অপরিবর্তিত। সবার ওপরে তাবরাইজ শামসির নাম।
আয়ারল্যান্ডের পল স্টারলিং ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ২৩৪ রান করা স্টারলিং আছেন ১৪ নম্বরে। জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন ব্যাটসম্যানদের তালিকায় ১২৮ নম্বর থেকে ৮৫ নম্বরে উঠে এসেছেন।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ ব্যাটসম্যান-
১. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৮৪১
২. বাবর আজম (পাকিস্তান)- ৮১৯
৩. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৭৩৩
৪. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭২৮
৫. ভিরাট কোহলি (ভারত)- ৭১৭
৬. লোকেশ রাহুল (ভারত)- ৬৯৯
৭. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৬৯২
৮. এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৬৪
৯. র্যাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা)- ৬৫০
১০. মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- ৬৪৮।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ১০ বোলার-
১. তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৭৯২
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৭৬৪
৩. রাশিদ খান (আফগানিস্তান)- ৭১৯
৪. আদিল রশিদ (ইংল্যান্ড)- ৬৮৯
৫. মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৮৭
৬. অ্যাশটন অ্যাগার (অস্ট্রেলিয়া)- ৬৪৯
৭. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ৬৪৮
৮. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ৬৩০
৯. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৬২৮
১০. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬১৪।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ অলরাউন্ডার-
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২৯১
১. মোহাম্মদ নবী (আফগানিস্তান)- ২৮৫
৩. রিচার্ড বেরিংটন (স্কটল্যান্ড)- ১৯৪
৪. খাওয়ার আলী (ওমান)- ১৫৯
৫. কলিন্স ওবুইয়া (কেনিয়া)- ১৫৩

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 

























