মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিচিতি পাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলম গুরুতর অসুস্থ। গাজীপুরের পূবাইলে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন হিরো আলম। তার পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমার পায়ে ফোঁড়া হয়েছে। সেটি ইনফেকশন হয়ে যাওয়ায় দ্রুত অস্ত্রোপচার করতে হয়েছে। এখন আগের তুলনায় ভালো আছি। ’

তিনি আরও জানান, কয়েকদিন তাকে হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শে টানা দশ দিন তিনি বিশ্রামে থাকবেন।

হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন। এরপর সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের বিভিন্ন টেলিভিশনের টকশো কথা বলার সুযোগ পান। এভাবেই নানা কারণে তিনি আলোচনায় চলে আসেন।

‘সাহসী হিরো আলম’ নামের একটি সিনেমা দিয়ে বড় পর্দায়ও অভিষেক হয়েছে তার। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘মানিকে মাগে হিথে’ শিরোনামের গানটি সম্প্রতি কণ্ঠ দিয়েছেন হিরো আলম। সিংহলী ভাষার এই গানের সঙ্গে রিমেক করে তিনি গেয়েছেন বাংলা গানও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসক

হাসপাতালে হিরো আলম

প্রকাশিত সময় : ০৪:০০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১