বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত: ৩৪ শিক্ষককে শোকজ

ছুটি ছাড়াই প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।জুন মাসের বিভিন্ন সময় স্কুল পরিদর্শনের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

রোববার (২৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জুন মাসে মাউশির আওতাধীন মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে এ সংশ্লিষ্ট প্রতিবেদন পাঠানো হয়েছে। এতে ছুটি ছাড়াই বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

পরিদর্শন প্রতিবেদনের আলোকে পরিদর্শনকালীন অননুমোদিতভাবে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে দাখিল করার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।-রাইজিংবিডি.কম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত: ৩৪ শিক্ষককে শোকজ

প্রকাশিত সময় : ১০:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩