শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলায় রহিদুল ওরফে ভোলতা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিদুল ওরফে ভোলতা উপজেলার আমিরপুর চাচকৈপাড়া গ্রামের সাবের আলীর ছেলে। পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাতে ওই প্রবাসীর স্ত্রী তার শ^াশুরি এবং দাদি শ^াশুরির সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকেন রহিদুল ওরফে ভোলতা। এ সময় প্রবাসীর স্ত্রীকে রহিদুল জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এমতাবস্থায় গৃহবধূর চিৎকারে শ^াশুরি এবং দাদি শ^াশুরি ঘুম থেকে উঠলে রহিদুল সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর শ^াশুরি বাদী হয়ে রহিদুল ওরফে ভোলতাকে আসামি করে ৪ আগস্ট রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রক্ষিতে রহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাণীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

প্রকাশিত সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩